Valsad Fire: গুজরাটে জাতীয় সড়কের ওপর ট্রাকে লাগল আগুন, চলন্ত গাড়ি থেকে ঝাঁপ চালকের, দেখুন ভিডিয়ো

বৃহস্পতিবার সন্ধ্যায় গুজরাটে মালবাহী চলন্ত ট্রাকে আচমকাই লাগল আগুন। জানা যাচ্ছে রাসায়নিক ভর্তি ড্রামগুলি নিয়ে যাচ্ছিল গাড়িটি।

Valsad Fire: গুজরাটে জাতীয় সড়কের ওপর ট্রাকে লাগল আগুন, চলন্ত গাড়ি থেকে ঝাঁপ চালকের, দেখুন ভিডিয়ো

বৃহস্পতিবার সন্ধ্যায় গুজরাটে মালবাহী চলন্ত ট্রাকে আচমকাই লাগল আগুন। জানা যাচ্ছে রাসায়নিক ভর্তি ড্রামগুলি নিয়ে যাচ্ছিল গাড়িটি। তখনই ভালসাদের পার্দে জাতীয় সড়়কের ওপর ঘটনাটি ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। কয়েকঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ট্রাকের চালক ও খালাসি কোনওমতে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন। তবে এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে ঘটনাটি কীভাবে ঘটল তা এখনও স্পষ্ট নয়। এমনকী কোন ধরনের রাসায়নিক নিয়ে যাওয়া হচ্ছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ।

দেখুন ভিডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 17, 2025 11:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).