Nitish Kumar: নালন্দায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনসভায় ছোঁড়া হল বোমা, গ্রেফতার এক

নালন্দায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনসভায় পড়ল বোমা। সভাস্থল থেকে মাত্র ১৫ ফুট দূরে ফাটে বোমা। মঞ্চে বসে থাকা নীতীশ অল্পের জন্য বোমের আঘাত থেকে রক্ষা পান।

Nitish Kumar: নালন্দায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনসভায় ছোঁড়া হল বোমা, গ্রেফতার এক
Nitish Kumar. (Photo Credits: Twitter)

নালন্দায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের 'জনসভা'য় পড়ল বোমা। সভাস্থল থেকে মাত্র ১৫ ফুট দূরে ফাটে বোমা। মঞ্চে বসে থাকা নীতীশ অল্পের জন্য বোমের আঘাত থেকে রক্ষা পান। বিস্ফোরণের তীব্রতা বেশি না হওয়ায় বরাত জোরে অনেকে বেঁচে যায়। নালন্দার সিলাওতে গান্ধী হাই স্কুলের মাঠে হচ্ছিল এই জনসভা। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে একজনকে গ্রেফতার করে।

মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি এই বোমা ছোঁড়েন বলে জানা গিয়েছে। সম্প্রতি পটনার বখতিয়ারপুরে এক ব্যক্তি নীতীশকে আক্রমণ করার চেষ্টা করেন। প্রসঙ্গত, নীতীশ কুমার নিজেও নালন্দার বাসিন্দা। আরও পড়ুন: মোদীর বারাণসীতে হেরে তৃতীয় বিজেপি

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 12, 2022 05:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).