Odisha Oil Tanker Explosion: ওড়িশার নয়াগড়ে তেল ট্যাঙ্কার বিস্ফোরণে মৃত্যু ৪ জনের

Odisha Oil Tanker Explosion: ওড়িশার নয়াগড়ে তেল ট্যাঙ্কার বিস্ফোরণে মৃত্যু ৪ জনের

তেল ট্যাঙ্কার (Oil Tanker) বিস্ফোরণে (Explosion) মৃত্যু হল ৪ জনের। গুরুতর আহত হয়েছেন একজন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার গভীর রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ওড়িশার (Odisha) নয়াগড়ে (Nayagarh)। পুলিশ জানিয়েছে, ডিজেল ও পেট্রল নিয়ে দুটি ট্রাক পারাদ্বীপ থেকে নয়াগড়ের দিকে আসার সময় একটি ট্রাক কুসুমি নদীতে উল্টে যায়। দ্বিতীয় ট্যাঙ্কারের কর্মীরা প্রথম ট্যাঙ্কারের কর্মীদের উদ্ধার করতে যায়। তখনই আচমকা প্রথম ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। একজন গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেখুন ছবি:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 12, 2022 09:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).