2024 ITR Filing : আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় শেষ, ৭ কোটিরও বেশি ফাইল করা হয়েছে রিটার্ন -জানাল আয়কর দফতর

আয়কর বিভাগ থেকে জানিয়েছে, ৩১ জুলাই পর্যন্ত ৭ কোটিরও বেশি আইটিআর ফাইল করা হয়েছে , যার মধ্যে শুধু শেষ দিন সন্ধ্যা ৭ টা পর্যন্ত ৫০ লাখেরও বেশি আইটিআর ফাইল করা হয়েছে।

ITR Return 2023-24 Photo Credit: File Photo

২০২৩-২০২৪ আর্থিক বছরের অর্জিত আয়ের জন্য আয়কর রিটার্ন (ITR) ফাইল করার শেষ দিন ছিল ৩১ জুলাই। শেষ দিন (৩১ জুলাই, বুধবার) সন্ধ্যা ৭টা পর্যন্ত সাত কোটির বেশি রিটার্ন দাখিল করা  হয়েছে বলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ এই তথ্য দিয়েছে আয়কর বিভাগ। আয়কর বিভাগ থেকে জানিয়েছে, ৩১ জুলাই পর্যন্ত ৭ কোটিরও বেশি আইটিআর ফাইল করা হয়েছে , যার মধ্যে শুধু শেষ দিন সন্ধ্যা ৭ টা পর্যন্ত ৫০ লাখেরও বেশি আইটিআর ফাইল করা হয়েছে।

এছাড়া আয়কর বিভাগ থেকে আইটিআর ফাইলিং, ট্যাক্স পেমেন্ট এবং অন্যান্য সম্পর্কিত পরিষেবার জন্য করদাতাদের সহায়তা করার জন্য হেল্পডেস্কের কথাও জানিয়েছেন। যারা ২০২৪-২৫ আর্থিক বছরের জন্য তাদের আইটিআর ফাইল করেননি তাদের সকলকে  তাদের আইটিআর ফাইল করার জন্য আবেদনও জানানো হয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement