Madhya Pradesh: নাবালককে উলঙ্গ করে রাস্তায় ফেলে মারধর, জঘন্য ভিডিয়ো ভাইরাল নেটপাড়ায়
পুরনো শত্রুতার জেরেই শারদা নগর এলাকার বাসিন্দা বছর ১৬-র ওই নাবালককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এমন জঘন্য কাণ্ড ঘটিয়েছেন অভিযুক্তরা।
Madhya Pradesh: এক নাবালককে উলঙ্গ করে রাস্তার মাঝখানে মারধর করছেন একদল যুবক। মারধরের সেই মুহূর্ত ফোনে ভিডিয়ো রেকর্ড করছেন তাঁদের দলেই একজন। মধ্যপ্রদেশের ভোপাল (Bhopal) নিন্দনীয় ঘটনার সেই দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, পুরনো শত্রুতার জেরেই শারদা নগর এলাকার বাসিন্দা বছর ১৬-র ওই নাবালককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এমন জঘন্য কাণ্ড ঘটিয়েছেন অভিযুক্তরা। তাঁকে সম্পূর্ণ উলঙ্গ করিয়ে রাস্তায় ফেলে জুতো, বেল্ট নিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি গত ২২ মার্চ ঘটেছে বলে জানা গিয়েছে। আরবাজ শেখ এবং শানু কোকতা সহ মোট আটজন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
নাবালককে উলঙ্গ করে মারধরঃ
भोपाल में इंसानियत को शर्मसार कर देने वाली घटना सामने आयी हैं
नाबालिग युवक की निर्वस्त्र कर की पिटाई ओर वायरल कर दिया नाबालिग का वीडियो#bhopal #emtnews #news #instagram #india #viral #trending #breakingnews
content Warning: Violence#सुप्रीम_कोठा_बंद_करो pic.twitter.com/fL9IpWHsTU
— EMT NEWS - SACHIN MISHRA (@p981gy3JG2hiccj) April 18, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 19, 2025 02:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

