Pune Hit and Run Case: মধ্যরাতে বিলাসবহুল গাড়ির দৌরাত্ম, হিট অ্যান্ড রানে মৃত্যু ফুড ডেলিভারি বয়ের
খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ।
নয়াদিল্লিঃ পুনেতে(Pune) ফের হিট অ্যান্ড রান কেস(Hit and Run Case)। গাড়ির (Car) ধাক্কায় মৃত্যু ফুড ডেলিভারি বয়ের(Food Delivery Boy)। শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে পুনের উন্দ্রি এলাকায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে মজহর শেখ নামে এক ফুড ডেলিভারি বয়ের। তাঁর বয়স ৩৪ বছর। জানা গিয়েছে, এদিন রাত ৩ টের সময় কাজ সেরে বাড়ি ফিরছিলেন মজহর। পথে তাঁকে পিষে দেয় একটি গাড়ি। তারপর ঘটনাস্থল ছেড়ে পালায় গাড়ি চালক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ডেলিভারি বয়ের। আহত হন তাঁর এক বন্ধু। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ।
মধ্যরাতে বিলাসবহুল গাড়ির দৌরাত্ম, হিট অ্যান্ড রানে মৃত্যু ফুড ডেলিভারি বয়ের
1 Dead, 1 Injured After Car Rams Delivery Bike In Pune, Probe Underway: Copshttps://t.co/vuSybwhmJw pic.twitter.com/9SV4R2hvwO
— NDTV (@ndtv) March 17, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

