Thunivu: প্রিয় তারকার সিনেমা রিলিজের আনন্দে লরিতে উঠে নাচ, পড়ে মৃত যুবক

জনপ্রিয় তামিল তারকা অজিত কুমারের নতুন সিনেমা থুনিভু রিলিজ করেছে। সেই আনন্দে একটি ট্যাঙ্কার লরির মাথায় উঠে নাচ করছিল ১৯ বছরের এক যুবক।

প্রতীকী ছবি

চেন্নাই: জনপ্রিয় তামিল তারকা (Tamil film star) অজিত কুমারের (Ajith Kumar) নতুন সিনেমা (movie) থুনিভু (Thunivu) রিলিজ করেছে। সেই আনন্দে একটি ট্যাঙ্কার লরির (tanker lorry) মাথায় উঠে নাচ করছিল ১৯ বছরের এক যুবক। আচমকা সেখান থেকে নিচে পড়ে মারা গেল সে। বুধবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের (Chennai) রোহিণী থিয়েটারের (Rohini theater) কাছে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement