Saurav Das - Darshana Banik: বিয়ের পর সৌরভকে পাশে নিয়ে বৌভাতে নজরকাড়া রূপে দর্শনা, দেখুন

Saurav Das - Darshana Banik: বিয়ের পর সৌরভকে পাশে নিয়ে বৌভাতে নজরকাড়া রূপে দর্শনা, দেখুন
Saurav Das, Darshana Banik (Photo Credit: Facebook)

বিয়ের পর বৌভাতের ছবি প্রকাশ্যে এল সৌরভ-দর্শনার। যেখানে একেবারে অন্যরকম লুকে সামনে আসেন দর্শনা (Darshana BANIK)। গাঢ় গোলাপী রঙের শাড়িতে নজরে আসেন দর্শনা। অন্যদিকে সাদার উপর কাজ করা পাঞ্জাবিতে সামনে আসেন জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস (Saurav Das)। দর্শনা এবং সৌরভের বৌভাতের ছবি প্রকাশ্যে আসতেই টলিউডের এই জুটিকে ভালবাসা জানান অসংখ্য অনুরাগী। সৌরভ-দর্শনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন অনেকে। প্রসঙ্গত গত এক বছর ধরে সৌরভ দাস এবং দর্শনা বণিক একে অপরের সঙ্গে সম্পর্কে জড়ান বলে জানা যায়। তবে কেউ সেই সম্পর্ক তেমনভাবে প্রকাশ্যে আনেননি। ফলে সম্পর্কে থাকাকালীন সময়ে সৌরভ কিংবা দর্শনার একসঙ্গে ছবি সেভাবে প্রকাশ পেতে দেখা যায়নি। দীর্ঘ এক বছরের সম্পর্কের শেষে অবশেষে একে অপরের হাত ধরে নতুন জীবন শুরু করেন সৌরভ দাস এবং দর্শনা বণিক।

আরও পড়ুন: Saurav Das - Darshana Banik: বিয়ে করলেন সৌরভ-দর্শনা, লাল বেনারসিতে অনবদ্য অভিনেত্রী

দেখুন সৌরভ-দর্শনার বৌভাতের ছবি...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 18, 2023 10:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).