Ritabhari Chakraborty Got Engaged: টলিউডে আবার বিয়ের সানাই, আংটি বদল সেরে ফেললেই ঋতাভরী চক্রবর্তী

Ritabhari Chakraborty Got Engaged: টলিউডে আবার বিয়ের সানাই, আংটি বদল সেরে ফেললেই ঋতাভরী চক্রবর্তী
Ritabhari Chakraborty Got Engaged (Photo Credit: Facebook)

আংটি বদল সেরে ফেললেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। জীবনসঙ্গীর সঙ্গে বৃহস্পতিবার বাগদান পর্ব সেরে ফেলেন টলিউডের এই অভিনেত্রী। 'মিস্টার রাইট'-এর সঙ্গে আংটি বদল সেরে সেই ছবি নিজের ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করেন ঋতাভরী চক্রবর্তী। আংটি বদলের পর উচ্ছ্বল মুখে জীবনসঙ্গীর সঙ্গে পোজ় দিতেও দেখা যায় অভিনেত্রীকে। ঋতাভরীর আংটি বদলের ছবি দেখে অভিনেত্রীকে ভালবাসায় ভরিয়ে দেন তাঁর অসংখ্য অনুরাগী। বাংলা জনপ্রিয় ধারাবাহিক থেকে একের পর এক সিনেমা, ঋতাভরীর উত্থান ধূমকেতুর মত। বহুরূপী থেকে ফাটাফাটি, ব্রক্ষ্মা জানেন গোপণ কম্মটি-র একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন ঋতাভরী। তাঁর অভিনয় সব সময়ই মন কেড়ে নেয় দর্শকের। বিয়ের পরও যে ঋতাভরী নিজের অভিনয় সত্তার মাধ্যমে সবার মন জ করতে পারবেন, তা স্পষ্ট।

আরও পড়ুন: Dilip Ghosh Wedding: বিয়ে করছেন দিলীপ ঘোষ, শুক্রেই সম্পন্ন হবে মঙ্গল অনুষ্ঠান

দেখুন ঋতাভরী চক্রবর্তীর স্টেটাস...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 17, 2025 07:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).