Saraswati Puja 2025: 'সখী ভাবনা কাহারে বলে...'! সরস্বতী পুজোয় মিমির মনে প্রেমের দোলা
সরস্বতী পুজোয় শাড়ি নয়, বরং সালোয়ার বেছে নিয়েছেন মিমি। অভিনেত্রীর নীল সালোয়ার জুড়ে সাদা সুতোর ঠাসা কাজ।
সরস্বতী পুজোর (Saraswati Puja 2025) সকাল সকাল অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) মনে লাগল প্রেমের দোলা। নতুন পোশাকে সেজে উঠে গান ধরলেন। একগুচ্ছ ছবি শেয়ার করে নায়িকা লিখলেন, "সখী, ভাবনা কাহারে বলে/ সখী, যাতনা কাহারে বলে/ তোমরা যে বল দিবস-রজনী 'ভালোবাসা' 'ভালোবাসা'/ সখী, ভালোবাসা কারে কয়/ সে কি কেবলই যাতনাময়..."। সরস্বতী পুজোয় শাড়ি নয়, বরং সালোয়ার বেছে নিয়েছেন মিমি। অভিনেত্রীর নীল সালোয়ার জুড়ে সাদা সুতোর ঠাসা কাজ। কানে ঝোলা দুল, কপালে নীল টিপ আর খোলা চুল। এককথায় অনবদ্য মিমির ঝলক। তবে অনুরাগীদের কৌতূহল, বাঙালির ভ্যালেন্টাইনস ডে'তে নায়িকার মনে প্রেমের যাতনা জাগালেন বিশেষ কেউ?
মিমির মনে প্রেমের দোলা!
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 02, 2025 01:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

