Byomkesh O Durgo Rahasya: রহস্য এবং টানটান উদ্দীপনা নিয়ে প্রকাশ্যে দেবের ব্যোমকেশ ও দুর্গ রহস্য-র প্রথম ঝলক, দেখুন
৪১ সেকেন্ডের এই প্রি টিজারের একেবারে শেষ গিয়ে দেখা মিলেছে ব্যোমকেশ রূপে দেবের। ছবিতে সত্যবতীর চরিত্রে রুক্মিণী মৈত্র। ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবি, সে কথা আগেই ঘোষণা করেছেন অভিনেতা।
ব্যোমকেশের চরিত্রে প্রথমবার অভিনয় করতে চলেছেন দেব। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' অবলম্বনে ছবি তৈরি করেছেন অভিনেতা। দেবের নিজের প্রযোজনা সংস্থার অধীনে তৈরি হয়েছে 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' (Byomkesh O Durgo Rahasya)। শনিবার প্রকাশ্যে এল ছবি প্রথম ঝলক। রহস্য এবং টানটান উদ্দীপনায় ভরপুর ছবির প্রি-টিজার শেয়ার করে দেব জানিয়েছেন, টিজার শিগগিরি আসছে। ৪১ সেকেন্ডের এই প্রি টিজারের একেবারে শেষ গিয়ে দেখা মিলেছে ব্যোমকেশ রূপে দেবের। ছবিতে সত্যবতীর চরিত্রে রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবি, সে কথা আগেই ঘোষণা করেছেন অভিনেতা।
আরও পড়ুনঃ আলিয়া-ক্যাটরিনা সঙ্গে জি লে জারা-তে থাকছেন না প্রিয়াঙ্কা, ফারহানের ছবি থেকে সরেছেন পিসি
ব্যোমকেশ ও দুর্গ রহস্য-র প্রি-টিজার, দেখুন...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 01, 2023 06:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

