Byomkesh O Durgo Rahasya: রহস্য ভুলে সত্যবতীর চোখে ডুবে ব্যোমকেশ, শুটিং সেটে রোম্যান্টিক মুডে দেব-রুক্মিণী

দেব-রুক্মিণী অভিনীত 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' ছবিটি পরিচালনা করছেন বিরসা দাশগুপ্ত। আগামী ১১ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

Byomkesh O Durgo Rahasya: রহস্য ভুলে সত্যবতীর চোখে ডুবে ব্যোমকেশ, শুটিং সেটে রোম্যান্টিক মুডে দেব-রুক্মিণী
Dev and Rukmini (Photo Credits: Instagram)

ব্যোমকেশ হিসাবে প্রথমবার পর্দায় দেখা যাবে দেবকে (Dev)। আগেই প্রকাশ্যে এসেছে তাঁর লুক। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘দুর্গ রহস্য’ গল্প অবলম্বনে তৈরি হচ্ছে 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' (Byomkesh O Durgo Rahasya)। ছবিতে সত্যবতীর চরিত্রে থাকছেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। ব্যোমকেশের পর এবার প্রকাশ্যে এল 'সত্যবতী' হিসাবে নায়িকার প্রথম ঝলক। পড়ন্ত বিকেলে একে পরের কাছাকাছি দেব-রুক্মিণী। পিছনে বয়ে চলেছে নদী। দূরে দেখা যাচ্ছে পাহাড়ও। গোধূলি বেলার এই ছবিতে দুজনের কেবল অবয়ব টুকুই ফুটে উঠেছে।

রোম্যান্টিক মুডে দেব-রুক্মিণী, দেখুন ছবি... 

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 03, 2023 01:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).