Haq: ইমরান হাশমি ও ইয়ামি গৌতম অভিনীত 'হক' ছবির ট্রেলার প্রকাশ
ছবিটি ১৯৮৫ সালের ঐতিহাসিক ও বিতর্কিত শাহ বানো মামলা থেকে অনুপ্রাণিত।
নয়াদিল্লি: ইমরান হাশমি (Emraan Hashmi) এবং ইয়ামি গৌতম (Yami Gautam) অভিনীত আসন্ন বলিউড ছবি হক (Haq)-এর অফিসিয়াল ট্রেলার প্রকাশ হয়েছে। ট্রেলারটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। ছবিটি ১৯৮৫ সালের ঐতিহাসিক ও বিতর্কিত শাহ বানো মামলা থেকে অনুপ্রাণিত। এই মামলায় একজন মুসলিম ধর্মের নারী তাঁর স্বামীর তিন তালাকের পর ভরণপোষণের অধিকারের জন্য সুপ্রিম কোর্টে লড়াই করেন, যা ভারতের আইনি ইতিহাসে একটি মাইলফলক। ট্রেলার রিলিজের পর সোশ্যাল মিডিয়ায় দর্শকরা বলছেন, ইয়ামির ট্রান্সফরমেশন অসাধারণ! এবং এটি পাওয়ারফুল সোশ্যাল ড্রামা হবে। ট্রেলরটি ইউটিউবে দ্রুত ভাইরাল হয়েছে।
শাহ বানো মামলা কেবল একজন নারীর লড়াই নয়, বরং ধর্ম-রাষ্ট্র, নারী অধিকার-ধর্মীয় স্বায়ত্তশাসন এবং সেকুলারিজম-ভোটের রাজনীতি এই সবের প্রতীক। ১৯৮৬ সালে কংগ্রেস সরকার The Muslim Women (Protection of Rights on Divorce) Act, 1986 পাশ করে।
'হক' ছবির ট্রেলার
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 30, 2025 12:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

