Sonu Nigam's Video: পিছন থেকে গাড়ি এসে ধাক্কা দিল সোনু নিগমকে, তারপর... দেখুন ভিডিয়ো

Sonu Nigam's Video: পিছন থেকে গাড়ি এসে ধাক্কা দিল সোনু নিগমকে, তারপর... দেখুন ভিডিয়ো
Sonu Nigam (Photo Credit: Instagram)

গাড়ি থেকে নেমে যখন সামনের দিকে হেঁটে আসছেন, সেই সময় হঠার করে পালটে গেল সোনু নিগমের (Sonu Nigam) মুখের ভঙ্গি। এমনই একটি ভিডিয়ো এবার সামনে এল। যেখানে দেখা যায়, সোনু নিগম যখন নিজের নিরাপত্তারক্ষীর সঙ্গে সামনের দিকে হেঁটে আসছেন, সেই সময় পিছন থেকে একটি গাড়ি সামান্য এগোতে শুরু করে। যার জেরে হালটা ধাক্কা লাগে সোনুর পায়ে। সঙ্গে সঙ্গে তিনি পিছনে ফিরে তাকান এবং কী হচ্ছে, এমন প্রশ্ন করতে যান। তবে নিজেকে সামলে নেন গায়ক। সামনের দিকে তাকিয়ে ক্যামেরা দেখে হেসে ফেলেন এবং সেখান থেকে সরে যান। পিছন থেকে আচমকা গাড়ির ধাক্কা খেয়ে সোনু নিগম যে বেশ ঘাবড়ে যান, তা কার্যত স্পষ্ট হয়ে যায় এই ভিডিয়ো থেকে। সম্প্রতি সোনু নিগমের বেঙ্গালুরুর কনসার্ট নিয়ে জোর বিতর্ক শুরু হয়। সোনুকে কন্নড় গান গাইতে বললে, তিনি পহেলগাম হামলার প্রসঙ্গ তোলেন। যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হলে, সোনু নিগম আর এই মুহূর্তে কর্ণাটকে অনুষ্ঠান করতে পারবেন না বলে নিদান দেওয়া হয় সে রাজ্যের তরফে। যা নিয়ে শুরু হয়ে যায় জোরদার আলোচনা।

আরও পড়ুন: Sonu Nigam Controversy: কনসার্টে গিয়ে কন্নড় ভাবাবেগে আঘাতের অভিযোগ, সোন নিগমকে তবল বেঙ্গালুরু পুলিশের

দেখুন কীভাবে হাঠাৎ গাড়ির ধাক্কা খেতে হল সোনু নিগমকে...

 

 

View this post on Instagram

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 20, 2025 10:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).