Sonu Nigam Controversy: কনসার্টে গিয়ে কন্নড় ভাবাবেগে আঘাতের অভিযোগ, সোন নিগমকে তবল বেঙ্গালুরু পুলিশের
গান গাইতে এসে কন্নড়বাসীদের ভাবাবেগে আঘাত করেছেন সোনু। শিল্পীকে ক্ষমা চাইতে হবে দাবি জানানো হয়েছে সংগঠনের তরফে। অভিযোগের ভিত্তিতে এবার গায়ককে তলব করল বেঙ্গালুরু জেলা পুলিশ।
Sonu Nigam Controversy: বেঙ্গালুরুতে কনসার্টে গিয়ে বিতর্কে জড়িয়েছেন খ্যাতনামা সঙ্গীতশিল্পী সোনু নিগম (Sonu Nigam)। দর্শকে ঠাসা মঞ্চে দাঁড়িয়ে কন্নড়ের সঙ্গে পহেলগামে পর্যটকদের হামলার সম্পর্ক জুড়েছিলেন গায়ক। এরপরেই সনুর বিরুদ্ধে ফুঁসে ওঠে কর্ণাটকবাসী। কন্নড়পন্থী কিছু সংগঠন থানায় এফআইআর দায়ের করে বলি শিল্পীর বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, গান গাইতে এসে কন্নড়বাসীদের ভাবাবেগে আঘাত করেছেন সোনু। শিল্পীকে ক্ষমা চাইতে হবে দাবি জানানো হয়েছে সংগঠনের তরফে। অভিযোগের ভিত্তিতে এবার গায়ককে তলব করল বেঙ্গালুরু জেলা পুলিশ। সোনুকে সমন জারি করে জানানো হয়েছে, এক সপ্তাহের মধ্যে ঘটনার তদন্তকারী অফিসারের সামনে হাজির হতে হবে তাঁকে।
কনসার্টে সোনুর বিতর্কিত মন্তব্যঃ
Sonu Nigam lost his cool at Bengaluru concert after a boy demanded to Sing a Kannada song
— Ghar Ke Kalesh (@gharkekalesh) May 2, 2025
কী নিয়ে বিতর্ক?
গত ২৫ এপ্রিল বেঙ্গালুরুর ভার্গো নগরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ইভেন্টে গান গাইতে গিয়েছিলেন সোনু। তখনই এক যুবক দর্শক আসন থেকে শিল্পীকে কন্নড় ভাষায় গান করার আবেদন জানাতে থাকেন। প্রথমে বিষয়টি সোনু হাসিমুখে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে যুবকটি 'অভদ্র' ব্যবহার শুরু করেন। আর তাতেই মেজাজ হারান শিল্পী। যুবকের প্রতি ক্ষুব্ধ কণ্ঠে সোনু বলেন, 'এইসব কারণেই পহেলগামের মতো ঘটনা ঘটছে'। সোনুর এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় উঠেছে।
(The above story first appeared on LatestLY on May 05, 2025 03:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

