Arpita Khan Sharma Visits Varanasi: বারাণসীতে গিয়ে গঙ্গা আরতী, ছেলেকে নিয়ে পুজো সারলেন সলমনের বোন অর্পিতা খান শর্মা, দেখুন ভিডিয়ো

Arpita Khan Sharma Visits Varanasi: বারাণসীতে গিয়ে গঙ্গা আরতী, ছেলেকে নিয়ে পুজো সারলেন সলমনের বোন অর্পিতা খান শর্মা, দেখুন ভিডিয়ো
Salman Khan, Arpita Khan Sharma (Photo Credit: Instagram)

বারণসীতে (Varanasi) গেলেন সলমন খানের বোন (Salman Khan's Sister)। ছেলেকে সঙ্গে নিয়ে বারাণসীতে গঙ্গার ঘাটে যান অর্পিতা খান শর্মা (Arpita Khan Sharma)। সেখানেই ছেলের সঙ্গে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে পুজো করতে দেখা যায় সলমন খানের বোনকে। পুরোহিতদের কথা মত মন্ত্রোচ্চারণ করে বারাণসীর ঘাটে পুজো সারেন অর্পিতা খান শর্মা। প্রসঙ্গত অভিনেতা আয়ূষ শর্মাকে বিয়ে করেন অর্পিতা। বিয়ের পর থেকে গণপতি পুজো হোক কিংবা বারাণসীতে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে মহাদেব স্মরণ, অর্পিতাকে দেখা যায়, নিয়ম মেনে সব পালন করতে। এবার স্বামী, পুত্র, কন্যাকে নিয়ে সলমনের বোন যান বারাণসীতে। সেখানে সারেন মহাদেবের পুজো।

আরও পড়ুন: Arpita Khan Diamond Ring Missing: ৫ লক্ষের হিরের আংটি চুরি গেল অর্পিতা খানের ঘর থেকে, গ্রেফতার পরিচারক

দেখুন অর্পিতা খান শর্মার পুজো...

 

 

View this post on Instagram

 

অভিনেতা আয়ূষ শর্মাকেও দেখা যায়, বারাণসীর ছবি পোস্ট করতে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে আয়ূষ বারাণসীর ছবি পোস্ট করেন পরপর বেশ কয়েকটি।

দেখুন আয়ূষ শর্মার পোস্ট করা বারাণসীর ছবি...

 

 

View this post on Instagram

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 07:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).