Sachin Sanghvi Arrested: সচিন-জিগার জুটির সচিন গ্রেফতার, যৌন হেনস্থার পর জোর করে গর্ভপাত করানোর চেষ্টাও করেন বলিউড সুরকার, দায়ের মুম্বই পুলিশের এফআইআরে

Sachin Sanghvi Arrested: সচিন-জিগার জুটির সচিন গ্রেফতার, যৌন হেনস্থার পর জোর করে গর্ভপাত করানোর চেষ্টাও করেন বলিউড সুরকার, দায়ের মুম্বই পুলিশের এফআইআরে
Sachin-Jigar Duo (Photo Credit: X)

সচিন-জিগার (Sachin Sanghvi Arrested) জুটির সচিন সাংভিকে গ্রেফতার করা হয়েছে। মুম্বই পুলিশের তরফে বলিউডের জনপ্রিয় সুরকার সচিন সাংভিকে গ্রেফতার করা হয়। মুম্বইয়ের ভিলে পারলে থানায় সচিন সাংভির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। যেভাবে সচিনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দায়ের করা হয়, তা শুনে রীতিমত হতভম্ব সাধারণ মানুষ।

মুম্বই পুলিশের তরফে জানানো হয়, সচিন সাংভির বিরুদ্ধে যেমন যৌন হেনস্থার অভিযোগ দায়ের করা হয়েছে, তেমনি গর্ভপাত করানোর জন্যও জোর জবরদস্তি করা হয় বলে অভিযোগকারিনী এফআইআর দায়ের করেন। সচিন-জিগার জুটির সচিনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ নিয়ে বলিউড-সহ গোটা দেশে তোলপাড় শুরু হয়েছে।

স্ত্রী টু থেকে ভেড়িয়া কিংবা পরম সুন্দরী, একাধিক জনপ্রিয় সিনেমার সব মেলোডিয়াস গান দর্শককে উপহার দেন এই সচিন-জিগার জুটি। এবার সেই জুটির সচিনের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায়, তা নিয়ে শুরু হয়ে জোর চর্চা।

আরও পড়ুন: Sachin Sanghvi Arrested: স্ত্রী টু, পরম সুন্দরী; জনপ্রিয় সুরকার সচিন সাংভি গ্রেফতার যৌন হেনস্থার অভিযোগে, এবার ভাঙছে বলিউডের বিখ্যাত সচিন-জিগার জুটি?

দেখুন কী জানানো হল মুম্বই পুলিশের তরফে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 24, 2025 09:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).