Rasha Thadani Dances on Tip Tip Barsa Paani: রবিনার টিপ টিপ বরসা পানিতে মেয়ে রাশার নাচ, কোমরের তালে দোলালেন ভক্তদের মনও, দেখুন

শনিবার রাতে জি সিনে অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে মা রবিনা টন্ডনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯৯৪ সালের 'মোহরা' ছবির আইকনিক গান 'টিপ টিপ বরসা পানি'তে পারফর্ম করলেন তরুণী অভিনেত্রী।

Rasha Thadani Dances on Tip Tip Barsa Paani: রবিনার টিপ টিপ বরসা পানিতে মেয়ে রাশার নাচ, কোমরের তালে দোলালেন ভক্তদের মনও, দেখুন
Rasha Thadani Dances on Tip Tip Barsa Paani (Photo Credits: Instagram)

জি সিনে অ্যাওয়ার্ডসের হাত ধরে অ্যাওয়ার্ড মঞ্চে অভিষেক করলেন রবিনা টন্ডনের কন্যা রাশা থাডানি (Rasha Thadani)। প্রথম অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চেই নিজের পারফর্মেন্স দিয়ে সকলের নজর কেড়েছেন তিনি। টিপ টিপ বরসা পানিতে (Tip Tip Barsa Paani) নেচে শুধু মঞ্চেই নয়, অনুরাগীদের মনেও আগুন ধরালেন রাশা। শনিবার রাতে জি সিনে অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে মা রবিনা টন্ডনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯৯৪ সালের 'মোহরা' ছবির আইকনিক গান 'টিপ টিপ বরসা পানি'তে পারফর্ম করলেন তরুণী অভিনেত্রী। হলুদ চকচকে পোশাকে রাশা যেন সাক্ষাৎ স্বর্গের অপ্সরা। গানের প্রতিটা বিটের সঙ্গে সমানতালে দুলছিল রবিনা কন্যার কোমরও। কোন অংশেই যেন মায়ের চেয়ে কম নয় মেয়ে। মাধুরী দীক্ষিত অভিনীত তেজাব ছবির গান 'এক দো তিন'এও (Ek Do Teen) নেচেছেন রাশা।

টিপ টিপ বরসা পানিতে মঞ্চে আগুন ধরালেন রাশাঃ

 

View this post on Instagram

 

A post shared by Manav Manglani (@manav.manglani)

এক দো তিন-এও দুলল কোমরঃ

 

View this post on Instagram

 

A post shared by Snehkumar Zala (@snehzala)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 19, 2025 11:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).