Ranbir Kapoor-Alia Bhatt: বিবাহ বার্ষিকীর পরই চমক, মুম্বই ছেড়ে চললেন রণবীর-আলিয়া দেখুন

Ranbir Kapoor-Alia Bhatt: বিবাহ বার্ষিকীর পরই চমক, মুম্বই ছেড়ে চললেন রণবীর-আলিয়া দেখুন
Ranbir Kapoor, Alia Bhatt (Photo Credit: Instagram)

মুম্বই ছেড়ে ফের রওনা দিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। সোমবার সকালে মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে দেখা যায় রণবীর-আলিয়াকে। তবে বলিউডের এই প্রথম সারির দম্পতির সঙ্গে দেখা যায়নি ছোট্ট রাহাকে (Raha Kapoor)। আলিয়া এবং রণবীর কোথায় গেলেন, সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে পাপারাৎজির সামনে আসতেই হাত নাড়িয়ে অভিবাদন জানাতে দেখা যায় এই দম্পতিকে। রাহাকে না নিয়ে রণবীর-আলিয়া শ্যুটিংয়ের উদ্দেশেই রওনা দিলেন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত পরিচালক সঞ্জয় লীলা বনশালির নয়া ছবিতে একসঙ্গে দেখা যাবে আলিয়া ভাট এবং রণবীর কাপুরকে।  ব্রক্ষ্মাস্ত্রের পর এবার ফের একসঙ্গে অনস্ক্রিন জুটি বাঁধবেন জনপ্রিয় এই দম্পতি। যা নিয়ে দর্শকদের উৎসাহের অন্ত নেই। রণবীর, আলিয়ার সঙ্গে এই ছবিতে দেখা যাবে ভিকি কৌশলকেও।

আরও পড়ুন: Alia Bhatt Deepfake Video: বিছানায় শুয়ে অশ্লীল অঙ্গভঙ্গি আলিয়ার, ডিপফেকের শিকার রণবীর ঘরণী

দেখুন কেথায় গেলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট...

 

 

View this post on Instagram

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 21, 2025 10:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).