Allu Arjun: হাত জোড় করে নামলেন গাড়ি থেকে, সমন পাঠিয়ে অল্লু অর্জুনকে থানায় নিয়ে এল পুলিশ, দেখুন
মঙ্গলবার ফের থানায় পৌঁছলেন অল্লু অর্জুন (Allu Arjun)। মঙ্গলবার সকাল ১১টার মধ্যে চিক্কাডপল্লী থানায় পৌঁছে যান পুষ্পা (Pushpa 2) অভিনেতা। চিক্কাডপল্লী থানার অফিসাররাই মঙ্গলবার অল্লু অর্জুনকে জিজ্ঞাসাবাদ করবেন বলে খবর। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা টু-এর প্রিমিয়ারে অল্লু অর্জুনকে দেখে মানুষের উন্মাদনা চরমে পৌঁছয়। ওই অনুষ্ঠানেই পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর খবর মেলে। ৪ ডিসেম্বরের ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। সন্ধ্যা থিয়েটারের ঘটনায় অল্লু অর্জুন জামিন পেলেও, বিপদ যেন কাটছে না। এবার অল্লু অর্জুনকে হায়দরাবাদ পুলিশের তরফে সমন পাঠানো হলে, মঙ্গলবার সকাল ১১টার মধ্যে চিক্কাডপল্লী থানায় হাজি হন দক্ষিণের মহাতারকা। গাড়ি থেকে নেমে থানায় প্রবেশের আগে অপেক্ষারত মানুষের সামনে হাত জোড় করে তবেই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে যান অল্লু অর্জুন।
আরও পড়ুন: Allu Arjun: ফের 'বিপদে' অল্লু অর্জুন, এবার পুলিশ কী করল 'পুষ্পা' অভিনেতার সঙ্গে দেখুন
চিক্কাডপল্লী থানায় জিজ্ঞাসাবাদের জন্য হাজির হলেন অল্লু অর্জুন...
#WATCH | Telangana: Actor Allu Arjun reaches Chikkadpally police station in Hyderabad to appear before the police in connection with the Sandhya theatre incident. pic.twitter.com/EjTvyN9eTi
— ANI (@ANI) December 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 24, 2024 11:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

