The Great Indian Kapil Show: রসিকতার বদলে অশ্লিলতা! দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো ঘিরে তীব্র ক্ষোভ দর্শকদের, দেখুন
নেটবাসীর অভিযোগ, আট থেকে আশি সকলের প্রিয় এই কমেডি শো এখন 'দ্বৈত অর্থ' এবং 'অশ্লীল' রসিকতার মোড়কে পরিবেশন করা হচ্ছে। যার ফলে ক্ষোভ প্রকাশ করছেন দর্শকরা।
জনপ্রিয় কমেডি অনুষ্ঠান 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' তার তৃতীয় সিজন নিয়ে ফিরে এসেছে। শোয়ের তৃতীয় সিজিনে প্রথম অতিথি হয়ে আসেন বলিউড ভাইজান সলমন খান (Salman Khan)। চমকে ভরা নতুন সিজিনে ফিরে এসেছেন নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu)। রয়েছেন অর্চনা পূরণ সিংও (Archana Puran Singh)। দর্শকদের নতুন করে বিনোদন দেবেন কপিল (Kapil Sharma) এবং তাঁর সহ-শিল্পীরা, হেসে লুটোপুটি খাবেন টেলিভিশনের সামনে থাকা দর্শকরা। তবে প্রথম এপিসোডের পরেই হতাশ দর্শকমহল। সোশ্যাল মিডিয়ায় নিজেদের হতাশা প্রকাশ করেছেন তাঁরা। নেটবাসীর অভিযোগ, আট থেকে আশি সকলের প্রিয় এই কমেডি শো এখন 'দ্বৈত অর্থ' এবং 'অশ্লীল' রসিকতার মোড়কে পরিবেশন করা হচ্ছে। যার ফলে ক্ষোভ প্রকাশ করছেন দর্শকরা।
আরও পড়ুনঃ বাচ্চাদের মত চুষে আইসক্রিম খাচ্ছেন আমির খান, প্রেমিকার সামনে হলটা কী অভিনেতার?
দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো ঘিরে সমালোচনাঃ
Posts from the bollyblindsngossipcommunity on Reddit
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

