Akhil Akkineni and Zainab Ravdjee: সুখবর দিলেন নাগার্জুন, দাদা নাগা চৈতন্যের পর এবার বাগদান সারলেন ভাই অখিল

ডিসেম্বরেই অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে চারহাত এক হতে চলেছে নাগার। এরই মাঝে ভাই অখিল আক্কিনেনি চুপিসারে সেরে ফেললেন বাগদান।

Akhil Akkineni and Zainab Ravdjee: সুখবর দিলেন নাগার্জুন, দাদা নাগা চৈতন্যের পর এবার বাগদান সারলেন ভাই অখিল
Akhil Akkineni and Zainab Ravdjee (Photo Credits: X)

দাদা নাগা চৈতন্য (Naga Chaitanya) দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। ডিসেম্বরেই অভিনেত্রী শোভিতা ধুলিপালার (Sobhita Dhulipala) সঙ্গে চারহাত এক হতে চলেছে নাগার। এরই মাঝে ভাই অখিল আক্কিনেনি (Akhil Akkineni) চুপিসারে সেরে ফেললেন বাগদান। প্রবীণ তেলেগু অভিনেতা নাগার্জুন (Nagarjuna) মঙ্গলবার ছোট ছেলে অখিলের বাগদানের সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন। এক্স হ্যান্ডেলে অখিল এবং হবু পুত্রবধূর ছবি শেয়ার করে প্রবীণ অভিনেতা নাগার্জুন লেখেন, 'অখিল এবং জয়নব রাবদজীর (Zainab Ravdjee) বাগদানের খবর সকলের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা দারুণ আনন্দিত। জয়নবকে আমাদের পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত খুশি। তরুণ দম্পতিকে ভালোবাসা এবং আশীর্বাদ দিয়ে ভরিয়ে তুলুন'।

বাগদান সারলেন নাগার্জুনার ছোট ছেলে অখিল আক্কিনেনি...

নিজের বাগদানের ছবি শেয়ার করেছেন অখিল... 

 

View this post on Instagram

 

A post shared by Akhil Akkineni (@akkineniakhil)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 26, 2024 07:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).