Mithun Chakraborty's First Wife Helena Luke Dies: মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হেলেনা লিউকের, কী হয়েছিল মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রীর

Mithun Chakraborty's First Wife Helena Luke Dies: মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হেলেনা লিউকের, কী হয়েছিল মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রীর
Mithun Chakraborty With First Wife Helena Luke (Photo Credit: Instagram)

চলে গেলেন মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী (Mithun Chakraborty's First Wife) হেলেনা লিউক (Helena Luke)। রবিবার আমেরিকায় বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতার প্রথম স্ত্রী হেলেনা। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে প্রাক্তন অভিনেত্রী একটি পোষ্ট শেয়ার করেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। যেখানে তিনি লেখেন, তাঁর কেমন যেন অদ্ভুদ অনুভূতি হচ্ছে। কেন হচ্ছে বুঝতে পারছেন না। তবে অদ্ভুদ লাগছে তাঁর বলে মন্তব্য করেন হেলেনা। ১৯৭৯ সালে মিঠুন চক্রবর্তীর সঙ্গে হেলেনা লিউকের বিয়ে হয়। মিঠুনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেও, হেলেনার সংসার অভিনেতার সঙ্গে টেকেনি। বিয়ের মাত্র ৪ মাসের মাথায় মিঠুন চক্রবর্তী এবং হেলেনা লিউকের বিচ্ছেদ হয়ে যায়। দো গুলাব, আও প্যার করে, ভাই আখের বাই হোতা হে-র মত একাধিক ছবিতে অভিনয় করেন হেলেনা।

আরও পড়ুন: Mithun Chakraborty's First Wife Helena Luke Dies: প্রয়াত মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউক, আমেরিকার বাড়িতেই শেষ নিঃশ্বাস এক সময়ের অভিনেত্রীর

দেখুন মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে কী লেখেন হেলেনা লিউক...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 04, 2024 04:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).