Singer Yohani To Perform In India: ভারতে আসছেন, ‘মানিকে মাগে হিতে’ খ্যাত সেনসেশনাল ইওহানি ডি’সিলভা, কবে কোথায়?

ইওহানি ডি’সিলভার (Yohani) গাওয়া সিংহলি গান “মানিকে মাগে হিতে” (Manike Mage Hithe) ভাইরাল হয়েছে। সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার মুখে মুখেই আজ “মানিকে মাগে হিতে”৷

Singer Yohani To Perform In India: ভারতে আসছেন, ‘মানিকে মাগে হিতে’ খ্যাত সেনসেশনাল ইওহানি ডি’সিলভা, কবে কোথায়?
Yohani De Silva (Photo Credit: Yohani/Instagram)

ইওহানি ডিসিলভার (Yohani) গাওয়া সিংহলি গান মানিকে মাগে হিতে”  (Manike Mage Hithe) ভাইরাল হয়েছে। সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার মুখে মুখেই আজ “মানিকে মাগে হিতে”৷  হু হু করে বেড়েছে গানটির ইউটিউব ভিউ৷ খ্যাত নামা অভিনেত্রী থেকে শুরু করে প্রখ্যাত গায়িকা, কিম্বা গৃহবধূ, যে যার সুযোগমতো “মানিকে মাগে হিতে”-র রিল তৈরি করেছেন৷ নাচতেও দেখা গেছে অনেককে৷ এখন সবথেকে বড়ো খবর হল, “মানিকে মাগে হিতে” গায়িকা ইওহানি ডি-সিলভা আসছেন ভারতে৷ গুরুগ্রামে ৩০ সেপ্টেম্বর ও হায়দরাবাদে ৩ অক্টোবর শো- করবেন বলে খবর৷ সেনসেশনাল ইউহানি ডিসিলভার  শোয়ে থাকতে চাইলে বুক মাই -শো বা সুপার মুনের মাধ্যমে এইবেলা টিকিট কেটে ফেলুন৷ বিস্তারিত তথ্য পাবেন নিম্নোক্ত পোস্টে৷ 

ভারতে আসছেন ইওহানি ডি'সিলভা

 

View this post on Instagram

 

A post shared by Yohani (@yohanimusic)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 23, 2021 12:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).