Maidaan Final Trailer: মুক্তি পেল ময়দানের ট্রেলার, ভারতীয় ফুটবলের গৌরবময় দিনকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে অনুরাগীরা (দেখুন ভিডিও)

Maidaan Final Trailer: মুক্তি পেল ময়দানের ট্রেলার, ভারতীয় ফুটবলের গৌরবময় দিনকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে অনুরাগীরা (দেখুন ভিডিও)
Maidan Trailer Launch Photo Credit: Youtube@ Zee Studios

অজয় ​​দেবগনের বহুল প্রতীক্ষিত ছবি 'ময়দান'-এর চূড়ান্ত ট্রেলার মুক্তি পেল আজ।  ভারতীয় ফুটবলের সোনালী যুগের উপর ভিত্তি করে নির্মিত ছবিটি ঈদের সময় ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।  ট্রেলারটিতে একজন ফুটবল কোচ হিসেবে দেখানো হয়েছে অজয় ​​দেবগনকে,  যিনি দেশের কোণায় কোমায় ঘুরে বারবার হেরে যাওয়া একটি আন্ডারডগ  দলকে জয়ের দিকে নিয়ে গিয়েছিলেন। ১৯৫০ দশকের ভারতবর্ষের রূপকে পর্দায় আনা হয়েছে খুব চতুরতার সঙ্গে। এছাড়া আগেই মুক্তি পাওয়া এ আর রহমানের সুর করা ছবিটির সঙ্গীত দর্শকদের কাছে হিট হয়েছে। ছবিতে অজয় দেবগণ ছাড়া অভিনয় করেছেন প্রিয়মণি, গজরাজ রাও এবং রুদ্রনীল ঘোষ। ছবিটির পরিচালনা করেছেন অমিত রবীন্দ্রনাথ শর্মা এবং  ছবিটি প্রযোজনা করেছেন বনি কাপুর। দেখুন ট্রেলার -

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 02, 2024 02:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).