Katrina Kaif, Raveena Tandon Perform Ganga Aarti: ত্রিবেণী সঙ্গমে পূণ্যস্নানের পর প্রয়াগরাজের ঘাটে গঙ্গা আরতি করলেন ক্যাটরিনা কাইফ, সঙ্গে রবিনা ট্যান্ডনও, দেখুন ভিডিয়ো

Katrina Kaif, Raveena Tandon Perform Ganga Aarti: ত্রিবেণী সঙ্গমে পূণ্যস্নানের পর প্রয়াগরাজের ঘাটে গঙ্গা আরতি করলেন ক্যাটরিনা কাইফ, সঙ্গে রবিনা ট্যান্ডনও, দেখুন ভিডিয়ো
Ganga Aarti Performed By Katrina Kaif, Raveena Tandon (Photo Credit: X/PTI)

সোমবার প্রয়াগরাজ (Prayagraj) মহাকুম্ভে হাজির হন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। শাশুড়ির সঙ্গে প্রয়াগরাজে দেখা যায় ক্যাটরিনাকে। প্রয়াগরাজে  হাজির হয়ে পরমার্থ  নিকেতন আশ্রমে যান অভিনেত্রী। এরপর ত্রিবেণী সঙ্গমে পূণ্যস্নান করতে দেখা যায় অভিনেত্রী। মহাকুম্ভে স্নানের পর গঙ্গা আরতি করেন অভিনেত্রী। শাশুড়ির সঙ্গেই গঙ্গা আরতি করতে দেখা যায় বলিউডের এই প্রথম সারির অভিনেত্রীকে।  ক্যাটরিনার সঙ্গে দেখা যায় অভিনেত্রী রবিনা ট্যান্ডনকেও (Raveena Tandon)। মেয়ে রাশা থাডানিকে নিয়ে প্রয়াগরাজের আরাইল ঘাটে নয়ের দশকের জনপ্রিয় নায়িকাকে দেখা যায় গঙ্গা আরতি করতে। ফলে ক্যাটরিনা কাইফ রবিনা ট্যান্ডন এবং রাশা থাডানিকে একসঙ্গে দেখা যায় আরাইল ঘাটে পুজো, অর্চনা করতে। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। সেই সঙ্গে ক্যাটরিনা কাইফকে ভালবাসা জানাতে শুরু করেন তাঁর অসংখ্য অনুরাগী।

আরও পড়ুন: Katrina Kaif Is 'Fortunate' To Come Maha Kumbh 2025: 'মহাকুম্ভে আসতে পেতে আমি সৌভাগ্যবান', শাশুড়িকে নিয়ে প্রয়াগরাজে হাজির হয়ে বললেন ক্যাটরিনা

দেখুন প্রয়াগরাজের  আরাইল ঘাটে দাঁড়িয়ে গঙ্গা আরতী করলেন ক্যাটরিনা কাইফ...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 25, 2025 09:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).