Jotugriho: শহর থেকে দূরে পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম নিশাদগঞ্জ, পাহাড়ি পরিবেশে গা ছমছমে দৃশ্য ট্রেলারে(দেখুন ভিডিও)

শহর থেকে দূরে পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম, নাম নিশাদগঞ্জ।সেই নিশাদগঞ্জের একটি পুরনো কটেজ ঘিরে রহস্যের ঘনঘটা।

Jotugriho: শহর থেকে দূরে পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম নিশাদগঞ্জ, পাহাড়ি পরিবেশে গা ছমছমে দৃশ্য ট্রেলারে(দেখুন ভিডিও)
Photo Credit_Youtube

শহর থেকে দূরে পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম, নাম নিশাদগঞ্জ।সেই নিশাদগঞ্জের একটি পুরনো কটেজ ঘিরে রহস্যের ঘনঘটা।  বহুদিন আগে একজন সেই কটেজেই পুড়ে মারা যান। আর তারপরই সেখানে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। এমনই রহস্যে ভরা ভৌতিক গল্প নিয়েই আসতে চলেছে পরিচালক সপ্তাশ্ব বসুর নতুন ছবি জতুগৃহ। মঙ্গলবার সামনে এসেছে তারই ট্রেলার।২ মিনিট ৬ সেকেন্ডের ট্রেলারে লুকিয়ে পরতে পরতে রহস্য।কালিম্পং-এর কুয়াশা ঘেরা পাহাড়ি পরিবেশে গা ছমছমে দৃশ্য উঠে এসেছে ট্রেলারের প্রতিটি ফ্রেমে। ট্রেলার জুড়ে রয়েছে এক ভূতুড়ে আবহ।

ট্রেলারে নিশাদগঞ্জের একটি চার্চে খ্রিস্টান পাদরির ভূমিকায় দেখা গেল পরমব্রত চট্টোপাধ্যায়কে।এছাড়া ছবিতে রয়েছেন বনি সেনগুপ্ত, পায়েল সরকার। আগামী ২১ শে অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 22, 2022 11:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).