Jawan: জওয়ান দেখার পর সিনেমা হল থেকে টিকিটের টাকা ফেরতের দাবি বাদশা ভক্তদের! আসল ঘটনা কি ? (দেখুন ভাইরাল ভিডিও)

ইংল্যান্ডের এক প্রেক্ষাগৃহে ‘জওয়ান’ সিনেমা বিরতির পর থেকে দেখান শুরু হয়। যার ফলে বিরতির সময় দেখা যায় ভিলেন মরে গেছে। এরপর বিরতিতে সকলেই প্রশ্ন করে ভিলেন তো মরে গেল, তাহলে এরপর ছবিতে কী থাকবে?

Jawan: জওয়ান দেখার পর সিনেমা হল থেকে টিকিটের টাকা ফেরতের দাবি বাদশা ভক্তদের! আসল ঘটনা কি ? (দেখুন ভাইরাল ভিডিও)
Jawan 2nd part in Hall Photo Credit: Instagram@Makeup by Sahar Rashid

‘জওয়ান’ ঝড়ে কাবু গোটা দেশ, শুধু দেশ নয়। ‘জওয়ান’ জ্বরে কাবু এখন গোটা বিশ্ব। দেশ-বিদেশ মিলিয়ে ইতিমধ্যেই ছবি ছয় দিনে ৬০০ কোটি টাকা ঘরে তুলে নিয়েছে। বলিউডে রাতারাতি বক্সঅফিসের পালাবদলের যে জাদু কিং খান পর্দায় দেখালেন তা এক কথায় ইতিহাস। কিন্তু এসবের মাঝে হঠাৎ ইংল্যান্ডে দেখা গেল এর উল্টো ছবি। শাহরুখ খানের ‘জওয়ান’ দেখার পরই সিনেমা হলে দর্শকদের সকলেই ফেরত চাইছেন টিকিটের মূল্য। তবে কী ‘জওয়ান’ ছবি তাদের ভাললাগেনি?

আসল কারণ জানা গেল এক দর্শকের ইনস্টা পোস্ট থেকে, সেখান থেকে উঠে এসেছে  এর আসল কারণ। ইংল্যান্ডের এক প্রেক্ষাগৃহে ‘জওয়ান’ সিনেমা বিরতির পর থেকে দেখান শুরু হয়। যার ফলে বিরতির সময় দেখা যায় ভিলেন মরে গেছে। এরপর বিরতিতে সকলেই প্রশ্ন করে ভিলেন তো মরে গেল, তাহলে এরপর ছবিতে কী থাকবে? সেই রহস্যের সমাধান করতে গিয়ে আবিষ্কার করেন দর্শকেরা, তাঁরা ছবি দ্বিতীয় অংশ দেখে ফেলেছেন, প্রথম অংশ চালানই হয়নি। এরপরই সকলের রে রে করে ওঠে, সিনেমা হল কর্তৃপক্ষের থেকে ফেরত চায় টিকিটের দাম। তার জন্য পড়ে যায় লম্বা লাইন। অর্থাৎ ইংল্যান্ডের দর্শকদের জওয়ান ছবি পছন্দ হয়নি, এমনটা নয়। এই ছবি প্রথম অংশ না দেখানোর ফলে মেজাজ হারিয়ে তাঁরা সিনেমা কর্তৃপক্ষের কাছ থেকে টিকিটের দাম ফের চান। তাঁদের কারও-ই ছবির প্রথম অংশ দেখা হয়নি।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 14, 2023 05:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).