Jailer: জেলার এ আসছেন রজনীকান্ত, ছবির বাকি অভিনেতাদের নাম ঘোষণা করে টিজার প্রকাশ সান পিকচার্সের
সান পিকচার্সের প্রযোজনায় আসছে জেলার, রজনীকান্তের পাশাপাশি নতুন টিজারে রয়েছেন বসন্ত রবি,রাম্যা কৃষ্ণান, বিনায়ক এবং যোগী বাবুকেও।
গত এক বছর ধরে দেখা যাচ্ছে বক্স অফিসে বলিউডের ছবির থেকে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রগুলি বেশি সাফল্য পাচ্ছে। সেই সাফল্যের ধারাকে অক্ষুণ্ন রাখতে দক্ষিণ ভারতীয় সেলিব্রিটিদের মধ্যে অন্যতম রজনীকান্তকে শীঘ্রই দেখা যাবে জেলার (Jailer) ছবিতে।
সান পিকচার্সের (Sun Pictures) দ্বারা প্রযোজিত এই ছবিতে ইঙ্গিত করা হয়েছিল যে রাম্য কৃষ্ণান , শিবরাজ কুমার এবং বসন্ত রবি এই ছবির অংশ হতে চলেছেন। তবে পোস্টার প্রকাশের পরেই সান পিকচার্স দর্শকদের জন্য নিয়ে আসল একটি নতুন টিজার। যেখানে রজনীকান্তের পাশাপাশি বাকি অভিনেতাদের নামও প্রকাশ করা হয়েছে। নতুন টিজারে বসন্ত রবি এবং রাম্যা কৃষ্ণানকে যেমন দেখা গেছে তেমনি বিনায়ক এবং যোগী বাবুকেও টিজারে দেখা গেছে।
The cast of #Jailer💥
Welcome on board @meramyakrishnan @iYogiBabu @iamvasanthravi #Vinayakan@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/Umo5DevjWy