Housefull 5 Song Laal Pari: টুকে পাস! হাউসফুল ৫-এর 'লাল পরী'তে নাচের স্টেপ কৃতিত্ব ছাড়াই নকল করা হয়েছে, অভিযোগ ইনফ্লুয়েন্সারের

সন্দীপ ব্রাহ্মণ নামে ওই ইনফ্লুয়েন্সার অভিযোগ করেন, 'হাউসফুল ৫'-এর নির্মাতারা তাঁকে কোনরকম কৃতিত্ব না দিয়েই তাঁর নাচের স্টেপ নকল করে 'লাল পরী' গানে ব্যবহার করেছেন।

Housefull 5 Song Laal Pari: টুকে পাস! হাউসফুল ৫-এর 'লাল পরী'তে নাচের স্টেপ কৃতিত্ব ছাড়াই নকল করা হয়েছে, অভিযোগ ইনফ্লুয়েন্সারের
Influencer accuses Housefull 5 Song Laal Pari dance moves copied by him (Photo Credits: X)

মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড়ের গতিতে ছুটছে অক্ষয় কুমারের (Akshay Kumar) 'হাউসফুল ৫' (Housefull 5)। মাত্র ৪ দিনে ছবির ব্যবসা ১০০ কোটির ঘরে প্রবেশ করেছে। ছবির গান 'লাল পরী' (Laal Pari) ঘুরছে দর্শকদের মুখে মুখে। এই আবহে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলিউড কোরিওগ্রাফার রেমো ডি'সুজার (Remo D'Souza) বিরুদ্ধে 'হাউসফুল ৫'-এর এই গানে নাচের স্টেপ তাঁর থেকে নকল করেছেন বলে অভিযোগ তুললেন। সন্দীপ ব্রাহ্মণ নামে ওই ইনফ্লুয়েন্সার অভিযোগ করেন, 'হাউসফুল ৫'-এর নির্মাতারা তাঁকে কোনরকম কৃতিত্ব না দিয়েই তাঁর নাচের স্টেপ নকল করে 'লাল পরী' গানে ব্যবহার করেছেন। যদিও হাউসফুল ৫-এর নির্মাতা কিংবা লাল পরী গানের কোরিওগ্রাফার রেমো ডি'সুজা ইনফ্লুয়েন্সারের ওই অভিযোগ নিয়ে কোন প্রতিক্রিয়া জানাননি।

কোরিওগ্রাফার রেমো ডি'সুজার বিরুদ্ধে নাচের স্টেপ নকল করার অভিযোগঃ

 

View this post on Instagram

 

A post shared by Sandip Brahamin (@sandipbrahamin_11)

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 10, 2025 02:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).