Dua Lipa and Callum Turner: প্রেমের শহরে প্রেম-যাপন, বাগদানের গুঞ্জনের মাঝে আইফেল টাওয়ারের নীচে ঠোঁটে ঠোঁট ডোবালেন দুয়া এবং ক্যালাম
সম্প্রতি খবর ছড়িয়েছে দুয়া এবং ক্যালাম চুপিচুপি বাগদান সেরেছেন। সেই গুঞ্জনের মাঝেই জুটিকে দেখা গেল প্যারিসে (Paris) আইফেল টাওয়ারের নীচে প্রেমালাপ করতে।
প্রেমের শহরে প্রেম-যাপন। প্যারিসে (Paris) গিয়ে নিভৃতে সময় কাটাচ্ছেন দুয়া লিপা এবং ক্যালাম টার্নার (Dua Lipa and Callum Turner)। প্রায় এক বছর ধরে সঙ্গে সম্পর্কে রয়েছেন দুজনে। সম্প্রতি খবর ছড়িয়েছে দুয়া এবং ক্যালাম চুপিচুপি বাগদান সেরেছেন। সেই গুঞ্জনের মাঝেই জুটিকে দেখা গেল প্যারিসে (Paris) আইফেল টাওয়ারের নীচে প্রেমালাপ করতে। একসঙ্গে নাচ, একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে আদুরে চুম্বনে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে দুয়া এবং ক্যালামকে। দুজনের প্রেম-যাপনের এই মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তমহলে হু-হু করে ছড়িয়েছে সেই সমস্ত ভিডিয়ো। তবে বাগদানের বিষয়ে দুয়া কিংবা ক্যালামের তরফে এখনও নিশ্চিতভাবে কোন কিছু ঘোষণা করা হয়নি।
আইফেল টাওয়ারের নীচে প্রেমালাপঃ
📹 | Video of @DUALIPA and Callum Turner at the Eiffel tower in Paris this evening! (28/01) pic.twitter.com/xpe0nidTr8
— Dua Lipa Media (@STUDlO2054) January 28, 2025
প্রেমের শহরে প্রেম-যাপন:
Dua Lipa and Callum Turner enjoying a romantic evening by the Eiffel Tower pic.twitter.com/qiYM6UI6UK
— dua-lipa.uk (@DuaFansite) January 28, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 29, 2025 05:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

