Bad Bunny: ভিড়ের মাঝে মহিলা অনুরাগীর ঠোঁটে চুমু দিলেন ব্যাড বানি, দেখুন সেই ভাইরাল ভিডিয়ো
আমেরিকান র্যাপার গায়ক ব্যাড বানিকে (Bad Bunny) দেখা গেল একটি অনুরাগীকে চুমু খেতে। ভিড়ের মাঝে এক মহিলা অনুরাগীকে চুমু খাওয়ার সেই দৃশ্য নিমেষে ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে। সম্প্রতি কলোম্বিয়াতে (Colombia) একটি কনসার্টে গিয়েছিলেন বানি। কনসার্ট থেকে বেরনোর সময় র্যাপারের গাড়ি ছেঁকে ধরে তাঁর অনুরাগীরা। ভক্তদের দেখা দিতে গাড়ি থেকে বের হন ব্যাড বানি। আর তখনই ভিড়ের মাঝে এক মহিলা ভক্ত চুমু খেতে এগিয়ে আসে বানিকে (Bad Bunny)। সাতপাঁচ না ভেবে বানিও সেই মহিলা ভক্তের ঠোঁটে চুমু দিয়ে দেন। ব্যস সেই দৃশ্য ক্যামেরাবন্দী হয়ে এখন বিচরণ করছে নেটপাড়ায়।
দেখুন ব্যাড বানির ভাইরাল ভিডিয়োটিঃ
Bad Bunny kissed a fan last night in Colombia. pic.twitter.com/oSuxoOTq7J
— Pop Crave (@PopCrave) November 20, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 21, 2022 12:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

