Govinda-Sunita Ahuja Divorce Rumours: 'জীবন থেকে যায়-ই না ও', বিচ্ছেদ গুঞ্জনের মাঝে গোবিন্দার স্ত্রী সুনীতার পরকীয়া মন্তব্যের ভিডিয়ো ভাইরাল, দেখুন
গোবিন্দাকে (Govinda) নাকি বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন সুনীতা আহুজা (Sunita Ahuja)। এমনই একটি খবরে কার্যত উত্তাল বলিউড। ৩৭ বছরের সংসার ভেঙে এবার পৃথক থাকার সিদ্ধান্ত নিয়েছেন গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজা। এমন খবর নিয়ে যখন জোর গুঞ্জন শুরু হয়েছে, সেই সময় অভিনেতার স্ত্রীর একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে সুনীতা আহুজাকে বলতে শোনা যায়, বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে। যেখানে স্বামী গোবিন্দার নাম নেননি সুনীতা কিন্তু তাঁর কথায়, টিপ্পনিতে স্পষ্ট স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়েই বলতে চাইছেন অভিনেতার স্ত্রী। সুনীতা আহুজা বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে এত মজা করে বলেন যে তাঁর সামনে বসা সঞ্চালক কার্যত হাসিতে ফেটে পড়েন। সুনীতাও হাসতে হাসতেই প্রত্যেকটি কথা বলতে শুরু করেন।
দেখুন বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে কী বললেন সুনীতা আহুজা...
She knows.. she knows
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 26, 2025 04:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

