Govinda-Sunita Ahuja Headed for Divorce? নতুন প্রেমেই গোবিন্দার সংসার ভাঙছে ৩৭ বছর পর? স্ত্রী সুনীতার সঙ্গে বিচ্ছেদের পথে অভিনেতা, বলছে রিপোর্ট

Govinda-Sunita Ahuja Headed for Divorce? নতুন প্রেমেই গোবিন্দার সংসার ভাঙছে ৩৭ বছর পর? স্ত্রী সুনীতার সঙ্গে বিচ্ছেদের পথে অভিনেতা, বলছে রিপোর্ট
Govinda-Sunita Ahuja (Photo Credit: Instagram)

টানা ৩৭ বছর সংসারের পর এবার বিচ্ছেদের পথে বলিউড আইকন গোবিন্দা (Govinda) এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজা (Sunita Ahuja)। এমনই একটি রিপোর্ট প্রকাশ্য আসছে। জানা যাচ্ছে, ৩৭ বছর সংসারের পর অবশেষে আর একসঙ্গে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন গোবিন্দা এবং সুনীতা। বছর ৩০-এর এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন গোবিন্দা। সেই কারণে মুম্বইতে পুরনো বাংলো ছেড়ে গোবিন্দা সংশ্লিষ্ট অভিনেত্রীর সঙ্গে পৃথক থাকতে শুরু করেছেন বলে খবর। মারাঠি অভিনেত্রীর সঙ্গে গাবিন্দার সম্পর্কই সুনীতার সঙ্গে অভিনেতার বিচ্ছেদের কারণ বলে মনে করছে বিভিন্ন মহল। যদিও গোবিন্দা বা সুনীতা আহুজার তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি। তাঁরা কেউ এ বিষয়ে বিবৃতিও প্রকাশ করেননি। প্রসঙ্গত ১৯৮৭ সালের ১১ মার্চ গোবিন্দার সঙ্গে গাঁটছড়া বাঁধেন সুনীতা আহুজা। সেই থেকে তাঁদের সংসার। গোবিন্দা এবং সুনীতার দুই সন্তান রয়েছেন। টিনা এবং যশবর্ধন। যশবর্ধন সম্প্রতি বলিউডে পা রাখার তোড়জোড় করছেন বলেও শোনা যায়। এসবের মাঝেই  এবার প্রকাশ্যে এল গোবিন্দা এবং সুনীতা আহুজা বিচ্ছেদের খবর।

বিচ্ছেদের পথে গোবিন্দা, সুনীতা আহুজা?

 

 

 

View this post on Instagram

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 25, 2025 10:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).