Tollywood Celeb In Ganesh Chaturthi 2025: গণপতি আরাধনায় মেতে উঠেছেন টলি তারকারাও, দেখুন ঋতুপর্ণা, দেব-দের পুজোর ঝলক
গণপতির আরাধনায় মেতে উঠেছে গোটা দেশ। মহারাষ্ট্র, তেলাঙ্গানা-সহ দেশের একাধিক রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও গণপতি আরাধনা শুরু হয়েছে। সাধারণ মানুষ থেকে টলিউড (Tollywood Celeb) তারকা, প্রায় অনেকেই গণেশ (Ganesh Chaturthi 2025) বন্দনায় মেতেছেন।
ঋথুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) দেখা যায় বাড়িতে গণেশ পুজো করতে। একেবারে নিজের মত করে বাপ্পার আরাধনায় মেতে ওঠেন অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে পুজোর সেই মুহূর্তও পোস্ট করেন নায়িকা।
দেখুন ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়ির পুজোর ঝলক...
গণপতি আরাধনায় মেতে ওঠেন দেবও। তিনিও ছবি পোস্ট করেন সোশ্যাল হ্যান্ডেলে...
শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবংরাজ চক্রবর্তীকে দেখা যায়, গণেশ চতুর্থীতে নতুন একটি বাংলা ছবির মহরৎ অনুষ্ঠান করতে। যেখানে শাশ্বত চট্টোপাধ্যায়কেও হাজির হতে দেখা যায়।
দেখুন শুভশ্রী এবং রাজের পুজো...
মনামি ঘোষকেও দেখা যায়, গণপতি আরাধনা করতে তবে একটু অন্যরকম ভাবে। দেখুন মনামি ঘোষের পোস্ট করা ছবি...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 27, 2025 07:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

