Rituparna Sengupta: বুধে কেন হাজিরা দিলেন না! রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে ফের ইডির তলব

রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদে ৫ জুন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডি অফিসে হাজির হওয়ার জন্য নোটিস দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Rituparna Sengupta: বুধে কেন হাজিরা দিলেন না! রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে ফের ইডির তলব
Rituparna Sengupta (Photo Credit: X)

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় (Ration Distribution Scam Case) জিজ্ঞাসাবাদে জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Popular Actress Rituparna Sengupta)-কে ফের ইডির (Enforcement Directorate) তলব। ৫ জুন অভিনেত্রীকে ইডি অফিসে হাজির হওয়ার জন্য নোটিস দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে গতকাল সিজিও কমপ্লেক্সে হাজিরা দেননি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সূ্ত্রের খবর, অভিনেত্রী কলকাতা না থাকার থাকার কারণে ইডি দফতরে যেতে পারেননি। এ কথা তিনি ইডি আধিকারিকদের ইমেল করে জানান বলে খবর। এরপর ফের তাঁকে তলব করা হয়েছে। ইডি দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহে তাঁকে রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদে ডেকে পাঠানো হয়েছে।

দেখুন

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 06, 2024 11:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).