Devara Trailer: ক্ষমতা দখলের লড়াইয়ে মুখোমুখি এনটিআর এবং সইফ, প্রকাশ্যে 'দেবারা'র অ্যাকশনে ভরপুর ট্রেলার

দেবারার চরিত্রে মার্কাটারি এনটিআর। অন্যদিকে খলনায়ক চরিত্রে সইফও নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিয়েছেন। 'দেবারা'র হাত ধরে দক্ষিণী ছবিতে হাতেখড়ি জাহ্নবী কাপুরের।

Devara Trailer: ক্ষমতা দখলের লড়াইয়ে মুখোমুখি এনটিআর এবং সইফ, প্রকাশ্যে 'দেবারা'র অ্যাকশনে ভরপুর ট্রেলার
Devara Trailer Release (Photo Credits: YouTube)

বহু প্রতীক্ষার পর অবশেষ প্রকাশ্যে এল 'দেবারা পার্ট ওয়ান'এর ট্রেলার (Devara Trailer)। কোরাতালা শিভা পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর (Jr NTR), সইফ আলি খান (Saif Ali Khan) এবং জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। অ্যাকশনে ভরপর ছবিতে জুনিয়র এনটিআর এবং সইফ দুই অভিনেতাই দ্বৈত চরিত্রে (বাবা এবং ছেলে) অভিনয় করেছেন। দেবারার চরিত্রে মার্কাটারি এনটিআর। অন্যদিকে খলনায়ক চরিত্রে সইফও নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিয়েছেন। 'দেবারা'র হাত ধরে দক্ষিণী ছবিতে হাতেখড়ি জাহ্নবী কাপুরের। ছবিতে সহজ সরল গ্রামের মেয়ের চরিত্রে দেখা যাবে জাহ্নবীকে। ক্ষমতা দখলের লড়াইয়ে মুখোমুখি হবেন এনটিআর এবং সইফ। ২৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দেবারা পার্ট -১ (Devara: Part 1)।

দেবারা পার্ট ওয়ান-এর ট্রেলার প্রকাশ্যে, দেখুন... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 10, 2024 05:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).