Coldplay: ভারতে ২০২৫-এ আসছে রক ব্যান্ড কোল্ডপ্লে, কিভাবে টিকিট বুক করবেন জেনে নিন
কোল্ডপ্লে আমেদাবাদে MOTSWT নিয়ে আসছে!
নয়াদিল্লি: ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে (Coldplay) ভারতে আসছে। কোল্ডপ্লে আমেদাবাদে MOTSWT নিয়ে আসছে। সেই উপলক্ষ্যে স্বচ্ছতা রাখতে, বিশ্বব্যাপী জনপ্রিয় ব্যান্ডের অনুষ্ঠানের টিকিটগুলি এবার বুক মাই শো-তে আগামী ১৬ নভেম্বর ভারতীয় সময় রাত ১২ টায় লাইভ হবে। কোল্ডপ্লে দীর্ঘ ৯ বছর পর ভারতে আসছে। আগামী ২০২৫ সালে ২৫ জানুয়ারি মাসে আমেদাবাদে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৮-১৯ জানুয়ারি মুম্বইয়ে কোল্ডপ্লের সঙ্গীতানুষ্ঠান রয়েছে। দুই দিনেরই অনুষ্ঠানের টিকিটই বিক্রি করে অনলাইনে টিকিট বিক্রয়কারী দু’টি সংস্থা। তবে অনলাইনে টিকিট বিক্রি শুরুর কিছু ক্ষণের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়। এরপর এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে কালোবাজারে চড়া দামে টিকিট বিক্রির অভিযোগ ওঠে।
আমেদাবাদে কোল্ডপ্লের সঙ্গীতানুষ্ঠানে আপনি কোন সারির জন্য টিকিট কাটতে চান তা নিশ্চিত করতে বুক মাই শো এবার আপনাকে আগে থেকে ধাপে ধাপে নির্দেশিকা দিয়ে দেখাল, যাতে করে আপনি নির্দিষ্ট দিনে খুব তাড়াতাড়ি আপনার পছন্দের টিকিটটি কেটে নিতে পারেন। আপনাকে প্রথমে আপনার ফোন নম্বর অথবা ইমেল আইডি দিয়ে বুক মাই শো-তে লগ ইন করতে হবে। তারপর কোন ক্যটাগরিতি টিকিট কাটবেন সেটা বেঁছে নিতে হবে। এরপর আপনি আপনার পছন্দের টিকিটিটি সহজেই কেটে নিতে পারবেন। দেখুন-
Coldplay is bringing the #MOTSWT to Ahmedabad! 📷📷
Tickets go live on 16th November at 12 PM IST, and we’ve got you covered with a step-by-step guide to ensure you're ready for the queue! 📷
(1/4) pic.twitter.com/u8ownSNAuh
— BookMyShow.Live (@Bookmyshow_live) November 13, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 16, 3112 05:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

