Urvashi Rautela With Orry: নিজের কালো গাউনের ভিতরে ওরিকে আটকে দিলেন ঊর্বশী, দেখুন ভিডিয়ো

Urvashi Rautela With Orry: নিজের কালো গাউনের ভিতরে ওরিকে আটকে দিলেন ঊর্বশী, দেখুন ভিডিয়ো
Urvashi Rautela, Orry (Photo Credit: Instagram)

কান-এ হাজির হয়েছেন ওরি (Orry)। ঊর্বশী রাউতেলাও (Urvashi Rautela) প্রথম দিন থেকে কান চলচ্চিত্র উৎসবে রয়েছেন। ওরি হাজির হয়েছেন করণ জোহর, খুশি কাপুর, শিখর পাহাড়িয়াদের সঙ্গে। কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়ে ওরি একটি ভিডিয়ো পোস্ট করেন। যেখানে ঊর্বশী রাউতেলার সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, ঊর্বশী যখন রেড কার্পেটের বাইরে অর্থাৎ ক্যামেরার ফ্ল্যাশের বাইরে, সেই সময় দেখা যায়, তিনি ওরির সঙ্গে মজা করছেন। ওরির সঙ্গে ঊর্বশীর সেই মজার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিয়োতে দেখা যায়, ওরি যখন মোবাইলের ক্যামেরা অন করে কথা বলছেন, সেই সময় পিছন থেকে ঊর্বশী হাজির হলে, তাঁর গাউন ওরির উপর ফেলেন। অর্থাৎ ঊর্বশীর কালো রঙের বলগাউনের ভিতরে আটকে যান ওরি। কয়েক মুহূর্ত ঊর্বশীর গাউনেই নীচেই ওরিকে আটকে থাকতে দেখা যায়। নিজের গাউন ওরির উপর ফেলে হাসতে শুরু করেন ঊর্বশী। তবে কোনওক্রমে ঊর্বশীর গাউন থেকে নিজেকে মুক্ত করে ওরি হাসি মুখে ফের ক্যামেরার সামনে হাজির হন। ঊর্বশীর গাউনের নীচ থেকে মুক্ত হয়ে নাক কুঁচকোতেও দেখা যায় ওরিকে।

আরও পড়ুন: Urvashi Rautela Wears Torned Dress at Cannes 2025: বগলের কাছে ফাটা, কানের লাল গালিচায় অজান্তেই ছেঁড়া পোশাকে হাঁটলেন উর্বশী, দেখুন ভিডিও

দেখুন ওরি কীভাবে ঢাকা পড়লেন ঊর্বশীর গাউনের নীচে...

 

 

View this post on Instagram

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).