US Ambassador-SRK: বলিউডে ডেবিউ মার্কিন রাষ্ট্রদূতের! মন্নতের অন্দরমহলে শাহরুখের সঙ্গে ছবি শেয়ার করে জানতে চাইলেন এরিক
মঙ্গলবার সাক্ষাৎ সারেন বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে। কিং খানের অট্টালিকা মন্নতে মার্কিন রাষ্ট্রদূতের জন্যে আয়োজিত হয়েছিল বিশেষ দাওয়াত।
ভারতে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি (US Ambassador Eric Garcetti) মঙ্গলবার সাক্ষাৎ সারেন বলিউড বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে। কিং খানের অট্টালিকা মন্নতে (Maant) মার্কিন রাষ্ট্রদূতের জন্যে আয়োজিত হয়েছিল বিশেষ দাওয়াত। শাহরুখের আতিথেয়তায় আপ্লূত হন এরিক (Eric Garcetti)। মন্নতের অন্দরমহলে অভিনেতার সঙ্গে ছবি শেয়ার করে প্রাক্তন লস অ্যাঞ্জেলস মেয়র মজা করে লেখেন, 'আমার কি বলিউড ডেবিউয়ের সময়ে হয়েছে!' এরপরেই শাহরুখের প্রশংসায় তিনি আরও লেখেন, 'মন্নতে অভিনেতার সঙ্গে কথা বলে খুব ভালো লাগল। মুম্বইয়ের ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। একই সঙ্গে হলিউড এবং বলিউড ইন্ডাস্ট্রি কীভাবে বিশ্ব সংস্কৃতিতে প্রভাব বিস্তার করতে পারে আগামী দিনে সেই নিয়েও আলোচনা হয়েছে'।
মন্নতে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি...
Is it time for my Bollywood debut? 😉 Had a wonderful chat with superstar @iamsrk at his residence Mannat, learning more about the film industry in Mumbai and discussing the huge cultural impact of Hollywood and Bollywood across the globe. #AmbExploresIndia pic.twitter.com/SLRQyhhn8C
— U.S. Ambassador Eric Garcetti (@USAmbIndia) May 16, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 17, 2023 02:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

