Stree 2: বক্স অফিসে অপ্রতিরোধ্য স্ত্রী ২, দ্বিতীয় সপ্তাহে গদর ২-এর রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল শ্রদ্ধা-রাজকুমারের ছবি

প্রভাসের 'বাহুবলী ২' (হিন্দি), সানি দেওলের 'গদর ২', রণবীর কাপুর অভিনীত 'অ্যানিম্যাল', এবং শাহরুখ খানের 'জওয়ান' ছবির দ্বিতীয় সপ্তাহের রেকর্ড ভেঙেছে রাজকুমার এবং শ্রদ্ধার ছবি।

Stree 2: বক্স অফিসে অপ্রতিরোধ্য স্ত্রী ২, দ্বিতীয় সপ্তাহে গদর ২-এর রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল শ্রদ্ধা-রাজকুমারের ছবি
Stree 2 (Photo Credits: ANI)

বক্স অফিসে অপ্রতিরোধ্য স্ত্রী টু (Stree 2)। মুক্তির মাত্র দু সপ্তাহের মধ্যেই শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) এবং রাজকুমার রাও (Rajkummar Rao) এর ছবি হিন্দি চলচ্চিত্র জগতে নতুন রেকর্ড গড়ার পথে। দেশ জুড়ে বক্স অফিসে স্ত্রী টু-র রাজ চলছে। মাত্র দু সপ্তাহের মধ্যেই নতুন রেকর্ড গড়ল অমর কৌশিকের ছবি। প্রভাসের 'বাহুবলী ২' (হিন্দি), সানি দেওলের 'গদর ২' (Gadar 2), রণবীর কাপুর অভিনীত 'অ্যানিম্যাল' (Animal), এবং শাহরুখ খানের 'জওয়ান' (Jawan) ছবির দ্বিতীয় সপ্তাহের রেকর্ড ভেঙেছে রাজকুমার এবং শ্রদ্ধার ছবি। চলচ্চিত্র বিশ্লেষক তরন আদর্শের রিপোর্ট অনুযায়ী, মুক্তির ১৪ দিনের মধ্যেই দেশের বক্স অফিসে স্ত্রী ২-র ব্যবসা ৪৫৩.৬০ কোটি টাকা (Stree 2 Box Office Collection)। ছবিতে আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi), অপারশিক্তি খুরানা (Aparshakti Khurana), অভিষেক ব্যানার্জীরা (Abhishek Banerjee)।

বক্স অফিসে স্ত্রী ২-র লক্ষীলাভ... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 30, 2024 01:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).