Sushant Singh Rajput Death: সুশান্তের মৃত্যুর তদন্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী পুত্র আদিত্য ঠাকরের নারকো টোস্টের দাবি বিজেপির

Sushant Singh Rajput Death: সুশান্তের মৃত্যুর তদন্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী পুত্র আদিত্য ঠাকরের নারকো টোস্টের দাবি বিজেপির
Sushant Singh Rajput (Photo Credit: File Photo)

সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু নিয়ে ফের সরব বিজেপি (BJP)। সুশান্তের মৃত্যুর তদন্তের স্বার্থে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পুত্র আদিত্য ঠাকরের নারকো টেস্ট করা হোক বলে দাবি করা হয় বিজেপির তরফে। এদিকে শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীর পালটা দাবি, সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় মানুষের কাছে বিজপি নেতা নারায়ণ রানে এবং তাঁর দুই পুত্র নীলেশ রানে এবং নীতিশ রানে ক্ষমা চাওয়া উচিত। দিশা সালিয়ানের মৃত্যু দুর্ঘটনা ছাড়া অন্য কিছু নয়। সুশান্তের প্রাক্তন ম্যানেজারের মৃত্যু নিয়ে সিবিআইয়ের মন্তব্যের পর বিজেপি নেতা এবং তাঁর দুই পুত্রের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন প্রিয়াঙ্কা চতুর্বেদী।

আরও পড়ুন: Sushant Singh Rajput Death: সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যায় শোকের ছায়া ক্রীড়া দুনিয়ায়, জেনে নিন কে কী বললেন

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 22, 2022 01:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).