Sonam Kapoor Son Vayu's Birthday: বায়ুর প্রথম জন্মদিনে ঘরোয়া আয়োজন, ছবি শেয়ার করলেন মা সোনম কাপুর

২০ অগাস্ট ছিল বায়ুর ১ বছরের জন্মদিন। তাই সেই উপলক্ষ্যে দিল্লির বাসভবনে এদিন বিশেষ পুজোর আয়োজন করেছিলেন নায়িকা।

Sonam Kapoor Son Vayu's Birthday: বায়ুর প্রথম জন্মদিনে ঘরোয়া আয়োজন, ছবি শেয়ার করলেন মা সোনম কাপুর
Sonam Kapoor Son Vayu 1st Birthday (Photo Credits: Instagram)

১-এ পা বায়ুর। ছেলের প্রথম বছরের জন্মদিনে আড়ম্বর নয় বরং ঈশ্বর আরাধনা এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর মধ্যে দিয়েই উদযাপন করলেন বলি অভিনেত্রী সোনম কাপুর (Sonam Kapoor)। ২০ অগাস্ট ছিল বায়ুর ১ বছরের জন্মদিন। তাই সেই উপলক্ষ্যে দিল্লির বাসভবনে এদিন বিশেষ পুজোর আয়োজন করেছিলেন নায়িকা। সেই সঙ্গে দুপুরে পরিবারের সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া। ছেলের প্রথম জন্মদিন উদযাপনের ছবি শেয়ার করে অনীল কন্যা লিখেছেন, 'আমাদের বায়ু এক বছরে পা দিল। সুন্দর পুজো এবং পরিবারের সঙ্গে দুপুরের খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে দিনটা কাটল। বিশ্বব্রহ্মাণ্ডকে অসংখ্য ধন্যবাদ'।

আরও পড়ুনঃ  মাঝ আকাশে বিমানের মধ্যে অসুস্থ যাত্রী, ইন্ডিগোর জরুরি অবতারণ

দেখুন বায়ুর জন্মদিনের ছবি...

 

View this post on Instagram

 

A post shared by Sonam Kapoor Ahuja (@sonamkapoor)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 22, 2023 11:09 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).