Snake Venom Case: সাপের বিষ দিয়ে নেশার অভিযোগ, Elvish Yadav কে টানা জিজ্ঞাসাবাদ, ক্যামেরা এড়াতে লুকিয়ে থানায় ইউটিউবার

Snake Venom Case: সাপের বিষ দিয়ে নেশার অভিযোগ, Elvish Yadav কে টানা জিজ্ঞাসাবাদ, ক্যামেরা এড়াতে লুকিয়ে থানায় ইউটিউবার
Elvish Yadav (Photo Credit: Instagram)

ইউটিউবার এলভিস যাদবকে টানা ৩ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হল। নয়ডা পুলিশের তরফে বিগ বস খ্যাত ইউটিউবারকে ৩ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর। ক্যামেরার নজর এড়াতে নির্দিষ্ট সময়ের আগে থানায় হাজির হন এলভিস। বুধবারও বিগ বস -খ্যাত ইউটিউবারকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে খবর। সাপের বিষ দিয়ে নেশার অভিযোগে এলভিস যাদবের বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর। নয়ডার একটি রেভ পার্টি থেকে সাপ বিষাক্ত সাপ উদ্ধার করা হয় বলে জানা যায়। ওই পার্টিতে নেশার জন্যই সাপ নিয়ে যাওয়া হয় বলে খবর। নয়ডার ওই রেভ পার্টির সঙ্গে এলভিসের যোগ রয়েছে। এই অভিযোগেই ইউটিউবারের বিরুদ্ধে এফআই আর দায়ের করা হয়।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 08, 2023 11:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).