Jawan New Poster: ন্যারা মাথায় শাহরুখ, মুক্তির একমাস আগে 'জওয়ান'এর নতুন পোস্টার, দেখুন

অ্যাটলির পরিচালনায় 'জওয়ান'এ একেবারে ভিন্ন লুকে দেখা যাবে কিং খানকে। জওয়ানের ট্রেলার দেখে অনেকেই অনুমান করছেন ছবিতে খলনায়কের চরিত্রে আবির্ভাব হবে শাহরুখ খানের।

Jawan New Poster (Photo Credits: Twitter)

হাতে মাত্র আর ১ মাস। ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে শাহরুখের 'জওয়ান' (Jawan)। মুক্তির ঠিক একমাস আগে আজ সোমবার সামনে এল ছবির নতুন পোস্টার। অ্যাটলির পরিচালনায় 'জওয়ান'এ একেবারে ভিন্ন লুকে দেখা যাবে কিং খানকে (Shah Rukh Khan)। ছবির নতুন পোস্টারটি (Jawan New Poster) শেয়ার করে অভিনেতা লিখেছেন, 'আমি ভাল নাকি মন্দ তার উত্তর ৩০ দিন পর পাবেন'। জওয়ানের ট্রেলার দেখে অনেকেই অনুমান করছেন ছবিতে খলনায়কের চরিত্রে আবির্ভাব হবে শাহরুখ খানের।

দেখুন জওয়ানের নতুন পোস্টার... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement