Shah Rukh Khan: বাদশার এক ঝলক পেতে মন্নতের বাইরে দীর্ঘ অপেক্ষা, ৯৫ দিন পর ভক্তের স্বপ্নপূরণ করলেন শাহরুখ
ঝাড়খণ্ড থেকে অভিনেতার ওই ভক্ত মুম্বই এসেছিলেন কেবল শাহরুখ খানের সঙ্গে দেখা করবেন বলে। ৯৫ দিন মন্নতের বাইরে অপেক্ষা করেছেন কেবল অভিনেতার এক ঝলক নেওয়ার জন্যে।
প্রিয় তারকার ঝলক একবার নেওয়ার জন্যে তাঁর বাসভবনের বাইরে তিন মাস ধরে টানা অপেক্ষা করে গিয়েছেন এক ভক্ত। শেষমেশ অভিনেতার জন্মদিনে ভক্তের আশা পূরণ হল। ২ নভেম্বর ছিল বলিউড বাদশা শাহরুখ খানের ৫৯'তম জন্মদিন (Shah Rukh Khan Birthday)। আর সেদিনই ভক্তের স্বপ্নপূরণ করলেন অভিনেতা। মন্নতের (Mannat) বাইরে দীর্ঘ ৯৫ দিন ধরে অপেক্ষারত ভক্তের সঙ্গে দেখা করলেন কিং খান। ঝাড়খণ্ড (Jharkhand) থেকে অভিনেতার ওই ভক্ত মুম্বই এসেছিলেন কেবল শাহরুখ খানের সঙ্গে দেখা করবেন বলে। ৯৫ দিন মন্নতের বাইরে অপেক্ষা করেছেন কেবল অভিনেতার এক ঝলক নেওয়ার জন্যে। তবে ২ নভেম্বর নিজের ৫৯'তম জন্মদিনে ভক্তের স্বপ্নপূরণ করলেন তিনি। ভক্তের সঙ্গে দেখা করে ছবিও তুলেছেন বাদশা।
৯৫ দিন পর ভক্তের স্বপ্নপূরণ করলেন শাহরুখ...
LATEST : King Khan meets the FAN who had travelled from Jharkhand and had been waiting for more than 95 days outside Mannat to meet him!
Truly, agar kisi cheez ko pure dil se chaaho ❤️ SRK makes his dream come true ! #ShahRukhKhan #King #SRKDay #HappyBirthdaySRK pic.twitter.com/CMBN2JN7HJ
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) November 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 04, 2024 01:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

