SRK-Amitabh Bacchan Reunite: ১৭ বছর পর ফের একসঙ্গে পর্দায় শাহরুখ-অমিতাভ

২০০৬ সালে 'কাভি আলভিদা না কেহনা' ছবিতে শেষবার দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল।

SRK-Amitabh Bacchan Reunite:  ১৭ বছর পর ফের একসঙ্গে পর্দায় শাহরুখ-অমিতাভ
Amitabh Bacchan and Shah Rukh Khan (Photo Credits: Instagram)

দীর্ঘ ১৭ বছর পর আবার একসঙ্গে পর্দা ভাগ করে নিতে চলেছেন বলিউডের দুই পোড় খাওয়া অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) এবং শাহরুখ খান (Shah Rukh Khan)। ২০০৬ সালে 'কাভি আলভিদা না কেহনা' (Kabhi Alvida Naa Kehna) ছবিতে শেষবার দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। সদ্য এক্স হ্যান্ডেলে #AskSRK প্রশ্ন উত্তর পর্বে এক অনুরাগী বিগ বি'র বিষয়ে কিছু বলতে বলেন কিং খানকে। যার উত্তরে শাহরুখ লেখেন, 'এতগুলো বছর পোর অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করে খুব ভাল লাগল। শুটিং থেকে অনুপ্রাণিত হয়ে এবং আশীর্বাদ নিয়ে ফিরেছি'। বহু বছর পর আবারও বলিউডের শেহেনশা এবং বাদশাকে একসঙ্গে পর্দায় দেখায় জন্যে মুখিয়ে রয়েছে ভক্তরা। উল্লেখ্য, অমিতাভ বচ্চনের জুতোয় পা গলিয়ে 'ডন'এর (Don) উত্তরসূরি হয়েছিলেন শাহরুখ। এবার সেই জুতো রণবীর সিংয়ের (Ranveen Singh) পায়ে উঠল।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 26, 2023 05:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).