Salman Khan: প্রাণ সংশয় নিয়ে শুটিং সেটে আসতে চাননি সলমন, বিগ বসের মঞ্চে অকপট ভাইজান
বাবা সিদ্দিকি খুনের পর থেকেই প্রাণ সংশয় ভুগছেন অভিনেতা। এক সপ্তাহ বন্ধ রেখেছিলেন সমস্ত শুটিং শিডিউল।
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় বলিউড অভিনেতা সলমন খান (Salman Khan)। গ্যাংস্টারের তরফে আসছে একের পর এক হুমকি। খুন হয়েছেন সলমন ঘনিষ্ঠ রাজনীতিবিদ তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকি (Baba Siddique)। সেই হত্যাকাণ্ডের দায়ভার গ্রহণ করেছে বিষ্ণোই গ্যাং। বাবা সিদ্দিকি খুনের পর থেকেই প্রাণ সংশয় ভুগছেন অভিনেতা। এক সপ্তাহ বন্ধ রেখেছিলেন সমস্ত শুটিং শিডিউল। তবে শুক্রবার, ১৮ অক্টোবর থেকে বিগ বস ১৮-এর (Bigg Boss 18) উইকেন্ড কা ভারের শুটিং শুরু করেছেন তিনি। Y+ সিকিউরিটি নিয়ে কাজে ফিরলেও আশঙ্কাতেই ভুগছেন ভাইজান। বিগ বসের ঘরের এক প্রতিযোগীর সঙ্গে কথা বলতে গিয়ে প্রকাশ করে ফেললেন মনের সেই আশঙ্কার কথা। সলমন বললেন, 'আমি আজ আসতেই চাইনি শুটিংয়ে'।
দেখুন কী বললেন সলমন...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 19, 2024 04:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

