Salman Khan: বয়স পেরিয়ে গিয়েছে, সাংবাদিকের থেকে বিয়ের প্রস্তাব পেতেই কড়া জবাব সলমনের

সাংবাদিককের সামনে নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন সলমন খান। মিডিয়ার ভিড়ে এক সাংবাদিক ভাইজানকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন।

Salman Khan: বয়স পেরিয়ে গিয়েছে, সাংবাদিকের থেকে বিয়ের প্রস্তাব পেতেই কড়া জবাব সলমনের
Salman Khan (Photo Credits: Facebook)

মুম্বই, ২৭ মেঃ 'আইফা ২০২৩'  (IIFA 2023) নিয়ে মেতে উঠেছে গোটা বলিউড। আবু ধাবিতে আয়োজন করা হয়েছে আইফা ২০২৩ এর গ্র্যান্ড অনুষ্ঠান। ইতিমধ্যেই একে একে বলিউড তারকারা সেখানে পৌঁছাতে শুরু করেছেন। ২৭ মে অনুষ্ঠিত হবে আইফা অ্যাওয়ার্ড  ২০২৩। সেখানেই সাংবাদিককের সামনে নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন সলমন খান (Salman Khan)। মিডিয়ার ভিড়ে এক সাংবাদিক ভাইজানকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। মহিলা সাংবাদিকের মুখে বিয়ের প্রস্তাব শুনে মুচকি হেসে 'অন্তিম' অভিনেতা বলেন, 'আমার বিয়ে করার বয়স পেরিয়ে গিয়েছে। ২০ বছর আগে হলে ভেবে দেখা যেত'।

দেখুন ভিডিয়ো... 

 

View this post on Instagram

 

A post shared by @varindertchawla

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 27, 2023 09:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).