Saif Ali Khan: হাসপাতাল থেকে ফিরে প্রথমবার বাড়ির বাইরে পা নবাবের, প্রজাতন্ত্র দিবসে কোথায় চললেন সইফ-করিনা?
হাসপাতাল থেকে ফেরার পর অভিনেতার নিরাপত্তা আরও কড়া হয়েছে। হামলার ৬ দিনের মাথায় ২১ জানুয়ারি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন সইফ।
স্ববাসভবনে সইফ আলি খানের (Saif Ali Khan) উপর হামলার ঘটনায় আতঙ্কে গোটা পটৌদি পরিবার। বাড়ানো হয়েছে বাড়ির নিরাপত্তা। হাসপাতাল থেকে ফেরার পর অভিনেতার নিরাপত্তা আরও কড়া হয়েছে। হামলার ৬ দিনের মাথায় ২১ জানুয়ারি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন সইফ। আজ ২৬ জানুয়ারি স্ত্রী করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) সঙ্গে বাড়ির বাইরে পা দিলেন নবাব। তাঁকে ঘিরে রেখেছেন পুলিশকর্মীরা। নিরাপত্তার ঘেরাটোপে গটগট করে এসে গাড়িতে উঠলেন তিনি। যদিও করিনাকে ঘিরে নিরাপত্তারক্ষীদের অতটা বাড়াবাড়ি দেখা যায়নি।
আরও পড়ুনঃ সইফের উপর হামলায় বাংলার যোগ! খুকুমণিকে খুঁজতে রাজ্যে এল মুম্বই পুলিশের দল
হামলার পর প্রথমবার বাড়ির বাইরে সইফ, সঙ্গে করিনাঃ
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

